
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’ এ সময় প্রিজন ভ্যানের ভেতর থাকা এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতেও দেখা যায় তাকে। পরে ভ্যান থেকে নামার সময় মাথায় থাকা হেলমেট ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।’
আদালতে শুনানির সময়ও তিনি নিজের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কথা বলেন। মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে আখতারুজ্জামান বলেন, ‘এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির।’
উল্লেখ্য, বিমানবন্দরের ঘটনায় করা মামলায় শুক্রবার রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২