
রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই এবং সাধারণ মানুষের থানায় সেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা এ সময় জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নজরদারি বাড়ানো এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
গণমাধ্যমকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধের ধরন ও সমস্যাগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাদক, চুরি-ছিনতাই এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশি সেবা সহজতর করতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার আরও বলেন, কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং থানায় গিয়ে সেবা পেতে সমস্যায় না পড়েন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের অসংগতি ও অপরাধের তথ্য তুলে ধরেন, যা পুলিশকে অপরাধ দমনে প্রয়োজনীয় ধারণা পেতে সহায়তা করে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার সমস্যা ও অপরাধের তথ্য পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহসহ রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২