Header Premium (728×90)

হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া সেই আওয়ামী লীগ নেতা অবশেষে গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু সিদ্দীককে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে আলোচিত এই ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের একটি মন্দিরের সামনে অভিযান চালিয়ে আবু সিদ্দীককে আটক করা হয়েছিল। তাঁকে থানায় নিয়ে আসার পথে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং হামলাকারীরা পুলিশের একটি মোটরসাইকেলের হেডলাইট ও লুকিং গ্লাস ভাঙচুর করেন। সেই সুযোগে আবু সিদ্দীক হ্যান্ডকাপসহ পালিয়ে যান।

এই ঘটনার পর পুলিশি অভিযানে চারজন নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নয়টি বাঁশের লাঠি ও দুটি হাসুয়া জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন লক্ষণ হালদার, ফিরোজ হোসেন, ফরহাদ হোসেন, সোনালী হালদার, কণা রাণী, নাছিমা বেগম, আলম বাদশা ও ফুলন হালদার।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। আটজনকে গ্রেপ্তারের পর মূল আসামি আবু সিদ্দীককেও আইনের আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত অন্যান্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানার ওসি তদন্ত মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশে একাধিক মামলার আসামি আবু সিদ্দীককে গ্রেপ্তার করা হয়েছিল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু সিদ্দীককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চণ্ডীপুর গ্রামের রবি হালদারের ছেলে লক্ষণ হালদার (৩৮), সেলিম উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (১৯), হারুনা রশিদের ছেলে ফরহাদ হোসেন (১৯), মিলনের স্ত্রী সোনালী হালদার (৩০), নবকুমারীর স্ত্রী কণা রাণী (২৫), খোকনের স্ত্রী নাছিমা বেগম (৪০), সদর মণ্ডলের ছেলে আলম বাদশা (৫৫) ও ফুলন হালদার (৩২)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মোদি সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠির জনপ্রিয়তার নেপথ্যে কী?

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর প্রচারের সমান্তরালে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনে বড়…

3 minutes ago

দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ

শনিবারের ‘যন্তর মন্তর ২.০’ অভিযান ঠেকাতে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। হাজার…

6 minutes ago

নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি

আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসিকতা…

7 minutes ago

সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস

সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযানে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা…

11 minutes ago

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ প্রকাশ

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর…

13 minutes ago

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই…

15 minutes ago

This website uses cookies.