
ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ না নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার আনুষ্ঠানিক উদ্বোধন ও লেনদেন প্রক্রিয়া পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব হবে। এর ফলে গ্রাহক কিংবা ব্যবসায়ী কাউকেই কোনো বাড়তি চার্জ বা ফি দিতে হবে না। তিনি আরও বলেন, এই ব্যবস্থার আওতায় ফুচকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ডিজিটাল আর্থিক সেবার অন্তর্ভুক্ত করা হবে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতে বসা বিক্রেতারাও যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে কিউআর কোড ব্যবহার করে সহজে টাকা গ্রহণ করতে পারবেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, এই ডিজিটাল ব্যবস্থা কার্যকর হলে মানুষকে নগদ টাকা বহন করার ঝক্কি পোহাতে হবে না। একই সঙ্গে লেনদেন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়ে উঠবে। তিনি স্বীকার করেন যে, প্রাথমিক পর্যায়ে বাংলা কিউআর ব্যবহারে কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। বিশ্বের উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতিমধ্যে সফল ও নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ব্যাংক এই আন্তর্জাতিক চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি ক্যাশলেস লেনদেনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও আধুনিক করার সুযোগ কাজে লাগাতে দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই এই সরকারি উদ্যোগে অংশগ্রহণ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২