
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষই আগ্রহী বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সফরের বিষয়ে জানতে চাইলে ত্রিবেদী নিজেকে কূটনীতিক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি হয়তো এ বিষয়ে অনেক কথা বলতে পারেন। তিনি জানান, এই সফরে দুই দেশেরই স্বার্থ রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ উঠলে দুই দেশের মানুষই উচ্ছ্বসিত হয় এবং একে তিনি ভালো খবর হিসেবে অভিহিত করেন। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো রাজনৈতিক বা সরকারি দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং সাধারণ মানুষের ইচ্ছার কথা তুলে ধরছেন। তার মতে, সাধারণ মানুষ এটি চায় বলেই বিষয়টি সংবাদে পরিণত হচ্ছে।
বর্তমান পরিবেশ অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময় দিতে হবে। তিনি নিশ্চিত করেন যে, যেকোনো একসময় দুই সার্বভৌম ও স্বাধীন দেশের নেতা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই দেশের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকার বিষয়টিও তিনি স্বীকার করেন। তিনি বলেন, কোনো সমস্যা থাকবে না এমনটা ভাবা ভুল, কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে দুই নেতা যখন আলোচনায় বসবেন, তখন এমন কোনো প্রশ্ন থাকবে না যার শতভাগ সমাধান পাওয়া যাবে না। তাই দুই নেতা ও দুই দেশকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক সময়ে সবকিছু হবে এবং দুই দেশের মানুষই চায় নেতারা সাক্ষাৎ করুন ও সম্পর্ক এগিয়ে যাক।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২