
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও এসআরবিকে ঘটনাস্থলে কঠোর অবস্থানে দেখা যায়।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে প্রথম দফায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। উচ্ছেদ চলাকালে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে হকার ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ও উচ্ছেদকারী যান (ভেকু) ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এবং হকারদের ছত্রভঙ্গ করার পর পুলিশ, এসআরবি ও প্রশাসনের কঠোর পাহারায় হোপ মার্কেট এলাকায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে পুরো মিরপুর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া অবৈধ দখলদারির প্রতিবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সমর্থক ও বিএনপির নেতাকর্মীদেরও স্লোগান দিয়ে অভিযানের সাথে সংহতি প্রকাশ করতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২