
কিশোর গ্যাং ও উঠতি বয়সীদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চলা এ অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধে উঠতি বয়সী কিশোরদের জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছিল, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা বন্ধ করতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর-তরুণদের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং সন্দেহজনক স্থানগুলোতে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটককৃত ৬২৪ জনের পূর্ববর্তী কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে নতুন করে কোনো অপরাধে জড়াতে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২