
গাজীপুরে আদালতে হাজিরা শেষ করে কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ির বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে এই ঘটনাটি ঘটে। পলাতক ওই হাজতির নাম রাজা, যিনি ‘পিচ্চি রাজা’ বা ‘বাদশা’ নামেও পরিচিত। তার বয়স ৩০ বছর। তিনি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতে হাজিরা শেষে পুলিশ হাজতিদের নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর দিকে নিয়ে যাচ্ছিল। গাড়িটি বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পুলিশ তাকে বাথরুমে নিয়ে গেলে সেই সুযোগে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত পালিয়ে যান। মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানিয়েছেন, ঘটনার পরপরই পলাতক হাজতিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আশপাশের এলাকায় অভিযান শুরু করা হয়েছে। কারা কর্তৃপক্ষের তথ্যমতে, তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল যৌথভাবে তৎপরতা চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২