
চট্টগ্রামের পটিয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামের এক তরুণ টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোজাফফরবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুল হক পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল দক্ষিণপাড়া এলাকার হাজীর বাড়ির বাসিন্দা মোহাম্মদ হারুনের ছোট ছেলে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন সকালে মোজাফফরবাদ এলাকায় টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতে যান মিজানুল। সেখানে কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিয়ন্ত্রণ শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২