
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির গত বছরের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নতি ও ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য মুশফিক আজীম খান, মিসেস সৈয়দা নাসরিন আজীম, মানসুদ আলম, মিসেস নাজিয়াত আলম ও মো. ছায়েদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম (শহিদুল জাহিদ), মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান, সিএফও ফারুক আহমেদ, বহিঃনিরীক্ষক এবং কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ।
সভায় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ইসলামী মূল্যবোধ, আইনি বিধিবিধান এবং বীমা খাতের নিয়ন্ত্রক কাঠামো মেনে কোম্পানির কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী, দক্ষ ও টেকসই বীমা কোম্পানিতে পরিণত করার লক্ষ্য ব্যক্ত করা হয়। শেষে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির এই অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক সহযোগীদের ধন্যবাদ জানান এবং যৌথ প্রচেষ্টায় জেনিথ ইসলামী লাইফ আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২