Header Premium (728×90)

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার মীনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। এরপর মিছিলটি আইএসটি কলেজের পাশ দিয়ে এগিয়ে গিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের বাটা শোরুমের সামনে এসে শেষ হয়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করে এবং এ সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিলটি শেষ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ তিনজনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

ওসি আরও উল্লেখ করেন, ঘটনাস্থলটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

1 minute ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

32 minutes ago

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…

46 minutes ago

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…

52 minutes ago

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…

1 hour ago

১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ১০ বছরে পা…

1 hour ago

This website uses cookies.