
চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠেগরপুনি সংলগ্ন ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীমাই খালের পানিতে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পটিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ছনহরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদুল হক জানান, সকালে স্থানীয়রা খালের মধ্যে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। তিনি আরও বলেন, নিহত ব্যক্তিকে এলাকার কেউ বলে মনে হয়নি এবং তার পরিচয়ও জানা যায়নি।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২