
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী যুবক ইমনের বিরুদ্ধে। ঘটনার সময় বাধা দিতে গিয়ে ইমনের ভাবি রাবেয়া বেগম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কোনো একটি বিষয় নিয়ে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি ধারালো দা দিয়ে তার মা পেয়ার বেগমকে কুপিয়ে হত্যা করেন। অভিযোগ রয়েছে, এরপর তিনি তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করেন।
পরিবারের অন্য সদস্য রাবেয়া বেগম বাধা দিতে গেলে ইমন তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনার পর প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাবেয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান এবং অভিযুক্ত ইমনকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ওসি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২