কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নেতারা।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার এই সিদ্ধান্তের কথা জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অপ্রতিম হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং তাদের সর্বোচ্চ শাস্তির বিষয়টি গুরুত্ব পায়। সভায় সিদ্ধান্তের বিষয়ে অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কেউ এই মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।
আসামিপক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালে বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এমন পরিস্থিতিতে রাষ্ট্র নিজেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেবে, কারণ একতরফা বিচারে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার ঝুঁকি থাকে। সভা শেষে আইনজীবী সমিতির নেতারা কুমিল্লার কোটবাড়ী এলাকার গন্ধমতিতে অপ্রতিমের বাসায় গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে…
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গুলশান-২ এলাকার একটি বাসা…
যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস…
নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…
নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…
This website uses cookies.