নাগোয়ার তোকাই সিটিজেন জিমনেশিয়ামে জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরে পুরুষ কাবাডিতে পদক জয়ের সম্ভাবনা এখন বেশ ধূসর। কাবাডির প্রথম দিন দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে ২০ বছর পর পদকের আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে জাপান ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।
ম্যাচের প্রথমার্ধেই ডিফেন্ডারদের ভুল সিদ্ধান্তের কারণে পিছিয়ে পড়ে মিজান-আল আমিনরা। বিরতির পর দিপায়ান গোলদারের নৈপুণ্যে দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ডিফেন্ডারদের একের পর এক ভুলে পয়েন্ট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
ম্যাচ শেষে কোচ আব্দুল জলিল নিজেদের রক্ষণভাগের দুর্বলতাকে হারের মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, আমি আগেও বলেছি আমাদের ডিফেন্স ভালো না। আজও আমাদের ডিফেন্স ভালো হয়নি। ডিফেন্সের কারণেই হেরেছি।
আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে পদকের লড়াইয়ে টিকে থাকার সুযোগ থাকলেও তা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে, কারণ এর আগে ভারত কখনো বাংলাদেশের কাছে হারেনি। একই দিনে সকালে নারী ক্রিকেট দলও পাকিস্তানের কাছে হেরে পদকের আশা হারিয়েছে।
১৫-২২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয়ার্ধে দারুনভাবে ঘুরে দাড়ায়।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.