বরগুনার বেতাগী উপজেলায় পুলিশকে উত্ত্যক্তের অভিযোগ জানানোর জেরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধর করে পাঁচটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ফয়সাল মৃধা (২৩) ওই শিক্ষার্থীর দূরসম্পর্কের মামা এবং উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী গ্রামের ফরিদ মৃধার ছেলে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সোমবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। গত শনিবার রাতে টয়লেটে যাওয়ার সময় ফয়সাল তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। শিক্ষার্থীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে ফয়সাল পালিয়ে যান। ওই রাতেই শিক্ষার্থীর মা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে বেতাগী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস ও স্থানীয়দের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে। অভিযোগ রয়েছে, তখন ফয়সালের মা পুলিশে অভিযোগ করার কারণে ভুক্তভোগীর পরিবারকে ফল ভোগ করার হুমকি দিয়েছিলেন।
এর দুই দিন পর সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ফয়সাল ওই ছাত্রীকে একা পেয়ে মারধর করেন। সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শিক্ষকদের জানালে তারা তাকে দ্রুত বরগুনা হাসপাতালে নিয়ে যান। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, ফয়সাল তাকে ঘুষি ও লাথি মারলে তার তিনটি দাঁত উপড়ে যায় এবং দুটি ভেঙে যায়। গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে তারা শিশুটিকে উদ্ধার করেন এবং এর বিচার দাবি করেন।
বেতাগী থানার ওসি মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে। মামলার আসামি ফয়সালের মা মোসা. শিরিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…
লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…
উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে ১০টি গুরুত্বপূর্ণ…
This website uses cookies.