বরিশালের বগুড়া রোডে আধুনিক সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব নকশায় নতুন একটি গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের উদ্ভাবনী ও ডিজিটাল-ফার্স্ট সেবার মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নিয়েছে।
এই নতুন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, খুলনা সার্কেলের বিজনেস হেড মো. আহসান হাবিব, হেড অব কাস্টমার সার্ভিস অ্যান্ড এক্সপেরিয়েন্স আবদুল্লা আল মাহমুদ এবং বরিশালের গ্রামীণফোন সেন্টার পার্টনার কাজী সাফায়াত হোসেন। এছাড়া প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা, এজেন্ট, স্থানীয় কমিউনিটির সদস্য ও গ্রাহকেরা এতে অংশ নেন।
নদীমাতৃক বরিশালের ঐতিহ্যবাহী নদী, কৃষি ও পেয়ারা বাগানের সমৃদ্ধ সংস্কৃতির অনুপ্রেরণায় নতুন এই সেন্টারটির অভ্যন্তরীণ সজ্জা করা হয়েছে। বগুড়া রোডে এটি স্থাপন করায় বরিশাল সদরসহ আশপাশের এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও অংশীদাররা খুব সহজেই এখান থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার নিশ্চিত করে আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইনে সাজানো হয়েছে এই জিপিসিটি। এখানে আগত গ্রাহকেরা একই ছাদের নিচে গ্রামীণফোনের সব ধরনের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন ও আধুনিক পণ্য পেয়ে যাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, গ্রাহক অভিজ্ঞতা কেবল সেবা প্রদানের স্থানের ওপর নির্ভর করে না; বরং এটি তাদের জীবনকে কতটা সহজ, মানসম্মত ও সংযুক্ত করতে পারল, সেটাই আসল বিষয়। মানুষের জীবন যত অনলাইন নির্ভর হচ্ছে, আমাদের দায়িত্বও তত বাড়ছে। গ্রাহকদের জন্য একটি শক্তিশালী ও নিরাপদ ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বরিশালের এই নতুন সেন্টারটিতে গ্রাহকরা আধুনিক ও ডিজিটাল পরিবেশে একই সাথে পণ্য, সেবা এবং সিকিউরিটি সল্যুশন পেয়ে যাবেন। বরিশালের মানুষের কাছে এই সেবা পৌঁছে দিতে পেরে এবং স্মার্ট ও নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে পেরে আমরা গর্বিত।
এই নতুন জিপিসি চালুর মাধ্যমে গ্রামীণফোনের ধারাবাহিক বিনিয়োগ এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি আরও একবার প্রতিফলিত হয়েছে।
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
This website uses cookies.