জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে। লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের সবুজ বনানী ও লেকঘেরা উন্মুক্ত চত্বরে এই পর্বের মূল মঞ্চ তৈরি করা হয়েছিল। মেঘালয় সীমান্তঘেঁষা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে সাধারণত রাতের আলোকসজ্জার পরিবর্তে এবার দিনের আলোতেই অনুষ্ঠানটির ধারণ কাজ শুরু হয়।
ইত্যাদির ধারণকে কেন্দ্র করে পুরো জামালপুর জেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে চারপাশ। বকশীগঞ্জ ছাড়াও জামালপুরের বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে সব বয়সী হাজার হাজার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করতে সেখানে উপস্থিত হন।
এবারের পর্বে দর্শক দুটি ভিন্নধর্মী গান দেখতে পাবেন। এর মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। উল্লেখ্য, ইত্যাদির মাধ্যমেই এই দুই শিল্পীর টেলিভিশনে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল। এছাড়া জামালপুর জেলাকে তুলে ধরতে একটি বিশেষ নৃত্যগীত পরিবেশন করা হয়েছে। মনিরুজ্জামান পলাশের কথায় এবং উজ্জ্বল সিনহার সুর ও সংগীতে এই গানে কণ্ঠ দিয়েছেন জামালপুরেরই সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারোদের ঐতিহ্যবাহী নৃত্য এই পরিবেশনায় ভিন্ন মাত্রা যোগ করেছে।
দর্শকদের অংশগ্রহণে নিয়মিত প্রশ্নোত্তর পর্বে জামালপুর জেলাকে নিয়ে করা প্রশ্নের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। পরবর্তীতে তারা জেলার চারজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী গানের অংশবিশেষ গেয়ে শোনান। এছাড়া দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। মানবিক প্রতিবেদনে উঠে এসেছে নদীভাঙনে বাস্তুচ্যুত ও বাল্যবিবাহের শিকার পরিবারের জীবনসংগ্রামের গল্প। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির অনুপ্রেরণাদায়ক গল্পও থাকছে। বিদেশি প্রতিবেদন বিভাগে চীনের প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির শহর ‘সুঝৌ’-এর ওপর একটি তথ্যচিত্র দেখানো হবে।
নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এর মধ্যে রয়েছে ভাইরাল গান, ডিজিটাল ট্রল, অন্ধভক্তি, অনলাইন সোলজার, লাইভ টকের ঝুঁকি এবং তৈলবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রের মতো বিষয়গুলো। এসব নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। অনুষ্ঠানটির শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
ফাগুন অডিও ভিশন নির্মিত এবং হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র এই জামালপুর পর্বটি আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একযোগে প্রচারিত হবে।
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
This website uses cookies.