
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত দিনে রাজধানী মস্কোতে স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এটিকে এ যাবতকালের সবচেয়ে বড় হামলা হিসেবে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্বাচনকে ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের একটি পরীক্ষা হিসেবে দেখছেন। রোববার ছিল নির্বাচনের শেষ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মস্কো অঞ্চলে এই হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়াও ইউক্রেনের খেরসন অঞ্চলে আরও দু’জন নিহত হয়েছেন, যে অঞ্চলটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মধ্যে একজন নির্বাচন কর্মকর্তা রয়েছেন।
মেয়র সোবিয়ানিন টেলিগ্রামে জানান, মস্কোর একটি তেলশোধনাগারে আগেই হামলা চালানো হয়েছিল, রোববারের হামলায় সেখানে আরও ক্ষতি হয়েছে। তবে তার দাবি, শত্রুদের অধিকাংশ ড্রোন প্রতিহত করা হয়েছে। সোবিয়ানিনের মতে, নির্বাচনকে ভণ্ডুল করার লক্ষ্যেই এই অপ্রত্যাশিত হামলা চালানো হয়েছে, যদিও শত্রুরা তাদের উদ্দেশ্য অর্জনে সফল হয়নি।
উল্লেখ্য যে, কার্যত বিরোধী দলবিহীন এই নির্বাচনে পার্লামেন্ট দুমা’র জন্য ভোট গ্রহণ চলছে, যেখানে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি সহজেই তাদের জয় ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের প্রমাণ হিসেবে গণ্য হবে। এদিকে, ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে পা দিয়েছে এবং সহসা তা সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচন কর্মকর্তাদের ভাষ্যমতে, তিনদিনব্যাপী এই নির্বাচন শনিবার সাইবার হামলার শিকার হওয়া সত্ত্বেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২