
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। তারা সবাই কোটবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে প্রথম আটক করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা গিয়েছিল। তারা দুজনে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল। এরপর সন্ধ্যার দিকে আনাস ও ফাহিমকে আটক করা হয়। ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য এই তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের অভিযান চলমান রয়েছে।
এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার কথা বলে বেরিয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২