রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বর জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকার ডেল্টা হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ওই বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন এবং স্থানীয়রা পরে নিজেদের উদ্যোগে আগুন নিভিয়ে ফেলেন।
মিরপুরে বাসে আগুনের এই ঘটনার পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন। আহত বিল্লাল ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জের মো. শহিদের সন্তান। তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে শুক্রবার রাতেও ঢাকার কাফরুল থানার সামনে ও চিটাগাং রোডে বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে কারা এই আগুন লাগিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। এছাড়া শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়সহ অন্তত ১০ থেকে ১২টি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
This website uses cookies.