ডনাল্ড ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। প্রায় ২৪ বিলিয়ন ডলারের এই প্রস্তাবিত অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসের অনেক সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। শত্রু রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ প্রযুক্তির কারণে এফ-৩৫ বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয়। লকহিড মার্টিনের তৈরি প্রতিটি এফ-৩৫এ যুদ্ধবিমানের দাম প্রায় ৮ কোটি ২৫ লাখ ডলার। এতদিন ওয়াশিংটন রিয়াদের এই যুদ্ধবিমান কেনার প্রচেষ্টায় বাধা দিয়ে আসলেও, বর্তমান প্রশাসন এই নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।
এই চুক্তির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম ইলিনয়ের ডেমোক্রেট প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি। তিনি সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে মার্কিন সামরিক প্রযুক্তির ‘রত্নভাণ্ডার’ চীনা কমিউনিস্ট পার্টির নাগালের মধ্যে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অন্যান্য ডেমোক্রেট আইনপ্রণেতা এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা, চীন ও সৌদি আরবের মধ্যকার নিরাপত্তা সহযোগিতার কারণে রিয়াদ সংবেদনশীল এই প্রযুক্তি চীনের সঙ্গে ভাগাভাগি করতে পারে।
মার্কিন আইনে ইসরাইলের জন্য ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা আঞ্চলিক সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার নিশ্চয়তা রয়েছে। ইসরাইলের হাতে বর্তমানে প্রায় ৫০টি এফ-৩৫ বিমান রয়েছে এবং তারা আরও বিমান কেনার পরিকল্পনা করছে। নতুন এই চুক্তি কার্যকর হলে সৌদির এফ-৩৫ বহর ইসরাইলের বর্তমান বহরের কাছাকাছি পৌঁছে যাবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, এই চুক্তি ন্যাটো-বহির্ভূত মিত্রের নিরাপত্তা জোরদার করবে এবং এতে ওই অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগেও ১৪২ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল। ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর রিয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগের অস্ত্র চুক্তিগুলো নিয়েও কংগ্রেসে প্রশ্ন উঠেছিল। বর্তমানে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সংঘাত চলছে এবং সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, যুবরাজ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়েছেন। যদিও বাইডেন প্রশাসন অতীতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে এই বিক্রির বিষয়টি বিবেচনা করেছিল, বর্তমান প্রেক্ষাপটে এই অস্ত্র চুক্তিটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও ওয়াশিংটন-রিয়াদ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কংগ্রেসের হাতে এই চুক্তি পর্যালোচনার জন্য ৩০ দিন সময় রয়েছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…
লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…
উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে ১০টি গুরুত্বপূর্ণ…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.