Header Premium (728×90)

২১০ দিনে ৩৭১ বার অরাজকতার চেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের

বিএনপি সরকার গঠনের পর প্রথম ২১০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করতে কমপক্ষে ৩৭১ বার অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঝটিকা মিছিল, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর এই নীল নকশায় অর্থায়ন করা হচ্ছে দেশ-বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের পক্ষ থেকে। পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দা সূত্র থেকে এসব চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।

গোয়েন্দা তথ্যানুযায়ী, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত ৩৭১ বার ঝটিকা মিছিল ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছে। এসব মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। সহিংসতা ও নাশকতার এসব অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দায়ের করা হয়েছে ১১৬টি মামলা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও একই ধরনের কঠোর বার্তা দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংশ্লিষ্ট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কোনো মিছিল হলে সংশ্লিষ্ট থানার ওসিসহ দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে। ইতোমধ্যে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও মিছিল প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার ও গুলশান থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে জুলাই বিপ্লবের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। তবে পলাতক আওয়ামী লীগ নেতারা ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসব কর্মসূচিতে অর্থায়ন করছেন। তারা যোগাযোগের জন্য বিশেষ অ্যাপ ব্যবহার করছেন, যার ফলে অনেক সময় গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন’ এমন গুজব ছড়িয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন ডিআইজি জানান, গুজব ছড়ানো পেজ ও লিংকগুলো বিটিআরসির মাধ্যমে অপসারণ করা হচ্ছে এবং ৩০ আগস্ট পর্যন্ত ৮৮৫টি লিংক মুছে ফেলা হয়েছে।

এসব অপতৎপরতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মূলত ফজরের নামাজের পর ঝটিকা মিছিল বের করে এবং তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। গত ১১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে গুলশানে জুমার নামাজ আদায়কারী মুসল্লিদের ছদ্মবেশে তারা একটি ঝটিকা মিছিল বের করে। গোয়েন্দা তথ্য থাকার পরও পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণকারীদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অর্থায়নের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে কয়েকজন অর্থদাতার নাম পাওয়া গেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করলেও তিনি জানান, অর্থদাতাদের অনেকে দেশের বাইরে থেকে মোবাইল ব্যাংকিং ও হুন্ডির মাধ্যমে অর্থ সরবরাহ করছেন। এমনকি ঢাকার বাইরে থেকে গাড়ি ভাড়া করে এবং নগদ টাকা দিয়ে লোক এনে মিছিল করানো হচ্ছে। ঢাকার আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিথিদের তালিকা নিয়মিত পরীক্ষা করা হচ্ছে কারণ অনেকে পলাতক নেতাদের ফ্ল্যাট বা হোটেলে অবস্থান নিচ্ছেন।

সাম্প্রতিক কিছু ঘটনার চিত্র তুলে ধরে পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর গুলশানের ঘটনার পর তিন দিনে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১৩ সেপ্টেম্বর সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় ভাড়া করা বাসে এসে ক্যাপ মাথায় দিয়ে ৩০-৩৫ জন ছাত্রলীগ কর্মী ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলে জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। এছাড়া আগস্ট মাসে ছাত্রলীগের ব্যানারে ১৪৩টি ঝটিকা মিছিলের ঘটনায় ৪৩টি মামলায় ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়। সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে ছাত্রলীগ ৩১টি ঝটিকা মিছিল এবং আওয়ামী লীগ ২২টি মিছিল ও ৩৬টি গোপন বৈঠক করেছে, যে ঘটনায় ৭টি মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, বহিরাগত অপরাধীরা যাতে ঢাকায় এসে নাশকতা করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লক চেকপোস্টসহ জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার আগেই সন্দেহভাজনদের গতিবিধি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

14 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

25 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

1 hour ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

1 hour ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

1 hour ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

1 hour ago

This website uses cookies.