Header Premium (728×90)

শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় জমির মালিককে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি বা টপসয়েল কাটার অপরাধে এক জমির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. জামাল হোসেন (৬০)। তিনি পুটিয়া গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুটিয়া এলাকায় কৃষিজমি থেকে অনুমোদনহীন ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সত্যতা পাওয়ার পর জামাল হোসেনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা ও জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

5 minutes ago

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…

8 minutes ago

এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…

9 minutes ago

জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…

10 minutes ago

শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…

16 minutes ago

আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…

19 minutes ago

This website uses cookies.