রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির দায়ে নতুন করে শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি ওয়াশিংটনকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে ভারত তাদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বড় নিষেধাজ্ঞা বিল পাস হয়েছে। ২৬২-১৫৯ ভোটে পাস হওয়া এই বিলটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। ট্রাম্প এতে স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে। এই আইনের আওতায় চীন ও ভারতের মতো যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে, তাদের পণ্যের ওপর প্রেসিডেন্ট সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা পাবেন। এছাড়া রুশ কর্মকর্তা, ব্যাংক এবং জ্বালানি পরিবহনে যুক্ত গোপন ট্যাংকার বহরের ওপরও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এটি দুই বছরেরও বেশি সময় পর ইউক্রেনকে সহায়তার উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে পাস হওয়া অন্যতম বড় আইন।
বিলটি পাসের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে সরাসরি আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। ভারত তার জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজার যাচাই করে বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ অব্যাহত রাখার কথা জানিয়েছে।
বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম শীর্ষ ক্রেতা। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানির তালিকায়ও রাশিয়ার তেল অন্তর্ভুক্ত রয়েছে। শোধনাগার সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ সংকটের মুখে যদি রাশিয়ার তেল সরবরাহ বন্ধ হয়, তবে ভারতে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, এই নতুন শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বাণিজ্য আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন বলে জানা গেছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
This website uses cookies.