
পবিত্র মক্কা নগরীর কাছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, মঙ্গলবার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই মক্কার দক্ষিণাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়। এই ঘটনার পর রিয়াদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের নিরাপত্তা এবং হজযাত্রীদের সুরক্ষাকে তারা রেডলাইন হিসেবে গণ্য করে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বুধবার ভোরে এক বিবৃতিতে জানান, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। তিনি উল্লেখ করেন, এটি মক্কা নগরীকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার অপচেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে হুতিদের মুখপাত্র হাজেম আল-আসাদ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, মক্কাকে লক্ষ্যবস্তু বানানোর এই অভিযোগ একটি ভিত্তিহীন মিথ্যাচার, যা দিয়ে কাউকে বিভ্রান্ত করা সম্ভব নয়।
এদিকে, এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ৫৭টি মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, পবিত্র স্থান, মসজিদ এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা সরাসরি সন্ত্রাসবাদের শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওআইসি সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা এবং পবিত্র স্থানগুলোর সুরক্ষায় নেয়া সব পদক্ষেপের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২