
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার নথিপত্র ও শুনানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের ওজন প্রায় ২৫ কেজি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এ মন্তব্য করেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানান, এই মামলার রায় লিখতে বিচারকদের যেমন কষ্ট করতে হয়েছে, তেমনি প্রসিকিউশন, সাক্ষী এবং তদন্ত কর্মকর্তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। একইসঙ্গে মামলাটি পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকারও প্রশংসা করেন তিনি। ট্রাইব্যুনাল প্যানেলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
বিচারক আরও উল্লেখ করেন যে, এই মামলার পূর্ণাঙ্গ রায় হাজার পৃষ্ঠারও বেশি হতে পারে। এছাড়া মামলার আসামিরা পলাতক থাকায় তারা উপস্থিত থাকলে পুরো রায়টি পড়ে শোনানো সম্ভব হতো বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২