
দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ প্রদান করবে। ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনায় দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রশিক্ষণের অষ্টম ব্যাচের সময়কাল ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তিন মাস মেয়াদি এই কোর্সে প্রতিদিন আট ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। এতে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা হিসেবে দৈনিক ২০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার এবং বিকেলের নাশতার ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে এবং পরবর্তী সময়ে আয় বৃদ্ধির জন্য মেন্টরিং সাপোর্ট দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের বাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা সরেজমিন তদারকির মাধ্যমে এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন।
আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে (https://e-laeltd.com/64-student-reg-jubo)। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন সফল হওয়ার পর কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এসএমএসের নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার ফলাফল ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২