বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, এসব প্রযুক্তি একদিকে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, অন্যদিকে অপরাধীদের জন্য নতুন পথ প্রশস্ত করেছে।
রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরও বলেন, অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে সাইবারভিত্তিক প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইনে হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ সংঘটিত অপরাধ সংঘটিত করছে। এই ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের কাজের ধরনে পরিবর্তন আনা সময়ের দাবি। আধুনিক পুলিশিংয়ের স্বার্থে সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, এই কোর্সের মাধ্যমে তারা কেবল প্রযুক্তিগত দক্ষতাই অর্জন করবেন না, বরং প্রশিক্ষণ প্রদান ও যোগাযোগের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণে অর্জিত এই জ্ঞান ও দক্ষতা অন্যান্য তদন্তকারীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণার্থীরা কার্যকরভাবে অন্যদের প্রশিক্ষণ দিতে পারলে সাইবার অপরাধ তদন্তে দক্ষ কর্মকর্তার সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজি কাজী ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডিপ্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
This website uses cookies.