রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে গুলশানের ঘটনায় ৪০ জন এবং উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, শনিবার রাতে গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ, ফলে এই মিছিলের ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। মিছিলের সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করা হয়েছিল। এই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন ২৪ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেছেন। গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের অনেকের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে।
অন্যদিকে, উত্তরখান থানার ওসি মো. হাবিবুর রহমান জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান তালতলা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ জানতে পারে, ৪৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম রায়হানের তালতলার গ্যারেজে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সরকার উৎখাতের পরিকল্পনা করছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে উপস্থিত অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলো মো. মাজাহারুল ইসলাম রায়হান (৩৩), মো. রাকিব (২৩), আব্দুর রহমান (৪০), মো. তানভীর খান (২৬), মাহফুজুর রহমান (২৪), মো. সিফাত (৩৩), বকুল আহমেদ ওরফে রাজু (২৪) ও মো. আশিক মিয়া (২৩)।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
This website uses cookies.