Header Premium (728×90)

রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজিন মিয়াকে (২০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মিঠাপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতারকৃত রাজিন মিঠাপুকুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। রাজিন ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৭ আগস্ট, ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে রাজিন ওই ছাত্রীর শোয়ার ঘরে প্রবেশ করে এবং পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এতে ওই ছাত্রী রাজি না হলে রাজিন তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনার পর ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ২৮ আগস্ট, ২০২৬ তারিখ রংপুরের মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ৫৬। মামলাটি দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব-১৩।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর-এর একটি আভিযানিক দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর বাজারে অভিযান চালায়। সেখান থেকে মামলার প্রধান আসামি মো. রাজিন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ ও বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে তাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

রোববার দুপুরে র‌্যাব ১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমে জানান এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ০৮.৩০ সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রাজিন মিয়াকে গ্রেফতার করে।

গত ১৭ আগস্ট, ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২.০০ ঘটিকার সময় আসামি রাজিন ঐ ছাত্রীর শোয়ার ঘরে প্রবেশ করে এবং পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

22 minutes ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

48 minutes ago

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

1 hour ago

যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…

1 hour ago

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

2 hours ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

2 hours ago

This website uses cookies.