
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ২৮টি মামলায় ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মশক নিধনের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকারী এলাকাগুলোর মধ্যে রয়েছে মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ এবং বারিধারা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলাম।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের জন্য ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের কর্মীরা বিভিন্ন এলাকায় মশার বংশ বিস্তার ও প্রজননক্ষেত্র চিহ্নিত করতে নিয়মিত পরিদর্শন চালাবেন।
পরিদর্শনকালে কর্মীরা বাসা-বাড়িতে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং এবং ছাদ বাগান পরীক্ষা করবেন। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু সচেতনতা বিষয়ক দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২