Header Premium (728×90)

বাংলাদেশে প্রথমবারের মতো এলো ৫০০ মেট্রিক টন গুজরাটি ইলিশ

পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ নিশ্চিত করেছেন যে, প্রথমবারের মতো প্রায় ৫০০ মেট্রিক টন গুজরাটি ইলিশ বাংলাদেশে পৌঁছেছে। তিনি জানিয়েছেন, এ বছর গুজরাটে ইলিশের উৎপাদন প্রচুর হওয়ায় পূজার আগে এই মাছ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৈয়দ আনোয়ার মাকসুদ জাগোনিউজকে জানান, গত মাসে তিনি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে গিয়ে বাণিজ্য সচিব আতাউর রহমান খান ও ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে সেই বৈঠকে গুজরাটের ইলিশ পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, এ বছর পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন কম হওয়ায় গুজরাট থেকে আমদানি করা মাছ বাংলাদেশে রপ্তানি করা সম্ভব হয়েছে এবং পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতে আরও মাছ পাঠানো হতে পারে।

এদিকে, বাজারে ভারত, মুম্বাই ও মিয়ানমারের বিপুল পরিমাণ ইলিশ প্রবেশের পর থেকেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা এসব ‘স্বাদ ও গন্ধহীন’ মাছকে বাংলাদেশের সুস্বাদু ইলিশ বলে বিক্রি করছেন। বাড়িতে রান্নার পর ক্রেতারা বুঝতে পারছেন যে, ওই মাছে দেশি ইলিশের কাঙ্ক্ষিত স্বাদ ও সুগন্ধ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

7 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

34 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

1 hour ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

This website uses cookies.