
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াহিয়া সারে জানান, এই হামলায় সামরিক ঘাঁটির অস্ত্র গুদাম ও কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার দাবি, এসব স্থাপনা থেকেই ইয়েমেন ও দেশটির জনগণের ওপর আগ্রাসন চালানো হচ্ছিল। তবে হামলার সঠিক সময় নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি তিনি।
গত সপ্তাহে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর লড়াই নতুন করে শুরু হয়েছে, যেখানে সৌদি আরব ইয়েমেনি বাহিনীকে সব ধরনের সহায়তা দিচ্ছে। এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর লোহিত সাগর দিয়ে তেল সরবরাহের পথটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
এদিকে হুথিদের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুথিরা তাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো লড়াইয়ে জড়াতে চায় না। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন যে, হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আপাতত কোনো ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া তেল পাইপলাইনে হামলার বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন যে, এর পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২