রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ জানিয়েছেন, নতুন গণতান্ত্রিক সরকারের প্রতি দেশের মানুষের পাশাপাশি বিদেশিদেরও জোরালো আস্থা রয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর ১১তম আসরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য অবারিত সুযোগ তৈরি হচ্ছে। তিনি উল্লেখ করেন, যেসব শঙ্কার মেঘ উদ্যোক্তারা অনুভব করছিলেন, তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এই নতুন আত্মবিশ্বাসে সরকারি দপ্তরগুলোর পূর্ণ সহযোগিতা ও নীতিসহায়তা নিয়ে উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, বিশ্ব পরিস্থিতির খোঁজখবর রাখা ব্যক্তিদের ধারণা অনুযায়ী, এই যুদ্ধ সর্বোচ্চ আগামী নভেম্বর মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী পুরো বছরটি বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশীয় উদ্যোক্তাদের শক্তিমত্তা, মেধা ও উদ্ভাবনকে পুঁজি করে বিশ্বের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে হবে। তিনি ২৬০ মিলিয়ন বা ১ বিলিয়ন নয়, বরং ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে উদ্যোক্তাদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সমাপনী অনুষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম বলেন, সরকারের বিদ্যমান নীতিগত সীমাবদ্ধতাগুলো দূর করার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। তিনি খাদ্য প্রক্রিয়াকরণ খাতের উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ এবং মাঠপর্যায়ে কৃষক ও শিল্প খাতের মধ্যকার দুর্বল সংযোগ দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
জহিরুল ইসলাম আরও বলেন, ভোক্তা অধিদপ্তর শুধু জরিমানা করার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং মানসম্পন্ন পণ্য উৎপাদনকারী আসল কোম্পানিগুলোকে পূর্ণ সহায়তা দিতে চায়। তিনি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি শক্তিশালী মূল্য সংযোজন শৃঙ্খল গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বাপার সভাপতি মাহবুব আনাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি উজমা চৌধুরী, সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছানসহ অন্যান্য শিল্প প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.