Header Premium (728×90)

ডলার নির্ভরতা কমিয়ে আঞ্চলিক মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত ব্রিকসে

ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ডলারের গুরুত্ব খর্ব না করার বিষয়ে হুঁশিয়ারি দিলেও, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে একমত হয়েছে। সম্মেলনের 'দিল্লি ঘোষণা'য় ডলারের পরিবর্তে আঞ্চলিক মুদ্রায় বাণিজ্যের বিষয়টি উঠে এসেছে। সিদ্ধান্ত হয়েছে যে, ব্রিকসভুক্ত দেশগুলো এখন থেকে একে অপরের সঙ্গে নিজ নিজ মুদ্রায় বাণিজ্য করবে। ওয়াকিবহাল মহলের মতে, এটি সরাসরি 'ডি-ডলারাইজেশন' না হলেও মার্কিন ডলারের আন্তর্জাতিক বাণিজ্যে একচেটিয়া আধিপত্যের ওপর এটি প্রথম পেরেক। অতীতে কোনো দেশ ডলারের বিরুদ্ধে পদক্ষেপ নিলে মার্কিন শুল্কের মুখে পড়তে হয়েছে।

সম্মেলনের আলোচনায় ব্রিকস পেমেন্ট টাস্ক ফোর্সকে দ্রুত, সাশ্রয়ী এবং নিরাপদ আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সদস্য দেশগুলোর নিজস্ব পেমেন্ট সিস্টেম—যেমন ভারতের ইউপিআই, চীনের ই-সিএনআই এবং রাশিয়ার ডিজিটাল রুবেলকে একে অপরের সঙ্গে যুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে। রাশিয়া ও ইরান সরাসরি ডলার বর্জনের পক্ষে থাকলেও, ভারত ডলারের বিরুদ্ধে নয় বরং বিকল্প তৈরির পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের বক্তব্য ছিল, তারা ডলারের বিরুদ্ধে নয়, বরং বিকল্প ব্যবস্থা গড়ে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, নিজ নিজ মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য হলে ব্রিকসের সদস্য দেশগুলো ভীষণভাবে উপকৃত হবে। এর ফলে লেনদেনের খরচ কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিজস্ব মুদ্রার ভূমিকা বাড়বে। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির সঙ্গে দ্রুত লেনদেন ব্যবস্থার সংযোগ স্থাপন করলে আন্তঃসীমান্ত লেনদেন আরও দ্রুত, সাশ্রয়ী এবং সুরক্ষিত হবে। এতে ব্যবসায়ীরা মুদ্রার ওঠানামার সমস্যা থেকেও রেহাই পাবেন।

গত বছর ব্রিকস সম্মেলনের পর ডলারের পরিবর্তে ব্রিকস মুদ্রা চালুর বিষয়টি সামনে এলেও ভারতসহ বেশ কয়েকটি দেশ জানিয়েছিল যে, ব্রিকস মুদ্রা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনে কোনো অভিন্ন মুদ্রার কথা বলা হয়নি বা সরাসরি বদলানোর ডাকও দেওয়া হয়নি। সূত্রের খবর, ভারতের আপত্তির জেরেই সদস্য দেশগুলো এ বিষয়ে সতর্ক থেকেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

14 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

16 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

21 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

27 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

43 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.