মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকস জোটের সদস্য দেশগুলো। একই সঙ্গে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) জোটের পক্ষ থেকে প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ায় অব্যাহতভাবে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সদস্য রাষ্ট্রগুলো নিজ নিজ জাতীয় অবস্থানের কথা উল্লেখ করে সেখানে সর্বোচ্চ আত্মসংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করা হয়েছে যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে।
এর আগে গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে সে সময় মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ নিয়ে সদস্য রাষ্ট্র ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়। ফলে ওই বৈঠকে কোনো ধরনের যৌথ বিবৃতিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল জোটটি।
তবে এবারের বিশ্বনেতাদের বৈঠকে সেই অচলাবস্থা কেটেছে। আয়োজক দেশ ভারতের জোরালো কূটনৈতিক প্রচেষ্টার পর শনিবারের বৈঠকে শেষ পর্যন্ত এই যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয় ব্রিকস জোট।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.