Header Premium (728×90)

রাজশাহীর মন্নুজান স্কুলের ফুটওভার ব্রিজে ফাটল, সংস্কারের নির্দেশ

রাজশাহী মহানগরীর মন্নুজান স্কুলের সামনে গরুর চাকার আদলে নির্মিত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজটিতে সামান্য ফাটল দেখা দিয়েছে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই ফাটল দেখা দেয় বলে জানা গেছে। ফাটল দেখা দেওয়ার পর ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাসিক প্রশাসক এই ফুটওভার ব্রিজটি পরিদর্শনে যান। এ সময় তিনি ব্রিজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফাটলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে কথা বলে ফাটলটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে রাসিক প্রশাসকের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর এবং উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

2 minutes ago

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

1 hour ago

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

2 hours ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

3 hours ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

3 hours ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

3 hours ago

This website uses cookies.