পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত নতুন রাস্তা ও রেলপথ নির্মাণের দাবি জানিয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত “আগামী বরিশাল: সংকট, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এই দাবি উত্থাপন করেন। তিনি বলেন, “আমাদের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা এবং রেলপথ দক্ষিণাঞ্চলের জন্য সরকারের কাছে ভিক্ষা চেয়ে গেলাম।”
সেমিনারে ভাঙ্গা অঞ্চলের রাস্তার বেহাল দশা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, “ভাঙ্গা যখন পার হই তখন ড্রাইভাররা বলে, ‘স্যার ভাঙ্গা কিন্তু শুরু হয়েছে।’ তখন আমি বললাম, জায়গা শুরু হয়েছে না রাস্তা শুরু হয়েছে? তারা বলে, ‘স্যার দুইটাই শুরু হইছে। জায়গাও নাম ভাঙ্গা, রাস্তাও ভাঙ্গা শুরু হইছে।’”
তিনি আরও বলেন, “গাড়ির চাপ এখন যে পরিমাণ বেড়েছে, গাড়ির পেছনের সিটে যারা থাকেন তারা বলেন, ‘ড্রাইভারও ব্রেক চেপে ধরে আর আমরাও যাত্রী পেছন থেকে পা চেপে ধরে আছি।’ ড্রাইভার মাঝেমধ্যে বলে, ‘বুঝলাম না স্যার গাড়ি এমন লাগতেছে কেন।’ আমি বললাম যে পেছনে যারা আছে তারাও পা চেপে ধরে আছে। ‘স্যার তারা চেপে ধরলে তো কোন লাভ নাই।’ তারপরও আমরা চেপে ধরে রাখি আমাদের জীবনেরও তো একটা মায়া আছে। আপনারা ধরেন কিনা আমি জানি না, আমরা ধরে রাখি।”
পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বগা সেতুর বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ জানান, সংশ্লিষ্ট মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বর মাসে এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া তিনি বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১০ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং একজন বরিশালবাসী হিসেবে সংসদে ও সংসদের বাইরে এই দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানবীর রুবেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী জেবেল। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূরুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অভিনয়ের ২৮ বছরের ক্যারিয়ারে দীপা খন্দকার নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। বর্তমানে বয়স ও জীবনের…
নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও…
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত…
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে উঠলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের…
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পশ্চিম জার্মানির একটি বন্দীশিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক…
This website uses cookies.