খ্যাতিমান শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহে… রাজেউন)। শুক্রবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন তার সহকারী ও ছড়াকার ইমরান পরশ এবং অন্যপ্রকাশের প্রকাশক ও লেখক মাজহারুল ইসলাম।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। জীবদ্দশায় তিনি মূলত শিশুদের জন্য ছড়া, গল্প ও সৃজনশীল রচনা লিখে গেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক, যার প্রায় সবই শিশুসাহিত্যভিত্তিক। তিনি বাংলা একাডেমির ফেলো এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা-সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাহিত্যের পাশাপাশি দীর্ঘদিন তিনি গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া তার অর্জিত অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯-১০), জাতীয় ছড়া উৎসব সম্মাননা (২০১১), শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১), ওয়েস্ট এন্ড হাইস্কুল পুনর্মিলনী সম্মাননা (২০১১) এবং ২০১২ সালে কলকাতা থেকে প্রাপ্ত অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার।
ইমরান পরশ জানান, আমীরুল ইসলামের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মায়ের কবরে সমাহিত করা হবে। তার জানাজা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বাদ জুমা চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে রাখা হবে, যেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি থেকে মিরপুর গোলারটেক যাওয়ার পথে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে তার মরদেহ ১৫ মিনিটের জন্য রাখা হবে। সবশেষে মিরপুরের গোলারটেক ঈদগাহ জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
This website uses cookies.