Header Premium (728×90)

বিশ্বের প্রবীণতম ব্যক্তি হওয়ার অপেক্ষায় কোস্টারিকার ১১৯ বছরের হোসে ফ্লোরেস

কোস্টারিকার সার্ডিনাল শহরের বাসিন্দা ১১৯ বছর বয়সী হোসে ফ্লোরেস বর্তমানে বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন। তার পরিবার এবং সরকারি নথিপত্রে তার বয়সের বিষয়টি উল্লেখ থাকলেও, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এখনও তার জন্মতারিখ যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি পরিচয়পত্র অনুযায়ী, ফ্লোরেসের জন্ম ১৯০৭ সালের ১১ জুলাই।

ফ্লোরেসের দীর্ঘায়ুর পেছনে তার বসবাসের অঞ্চলকে একটি বড় কারণ হিসেবে দেখা হয়। সার্ডিনাল শহরটি নিকোয়া উপদ্বীপের অংশ, যা বিশ্বের পাঁচটি ‘ব্লু জোন’ বা দীর্ঘায়ু অঞ্চলের একটি হিসেবে পরিচিত। এই অঞ্চলের মানুষদের দীর্ঘজীবী হওয়ার প্রবণতা বেশি। স্থানীয়দের মতে, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ পানি, ভুট্টা ও শিম জাতীয় খাবার গ্রহণ, নিয়মিত কায়িক পরিশ্রম এবং দৃঢ় পারিবারিক ও সামাজিক বন্ধনই তাদের দীর্ঘায়ুর মূল চাবিকাঠি।

সারা জীবন কৃষিকাজ করে কাটানো ফ্লোরেস বর্তমানে নাতনি হেলেন ফ্লোরেসের তত্ত্বাবধানে দিন কাটাচ্ছেন। হেলেনের রান্না করা খাবার খেয়ে ও বিশ্রাম নিয়ে সময় কাটানোর পাশাপাশি তিনি নাতনির সঙ্গে পাঞ্জা লড়েও আনন্দ পান। হেলেন জানান, পরিবারের ভালোবাসা ও যত্ন ছাড়া তার দাদার পক্ষে এত দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব হতো না। ফ্লোরেসের বর্তমানে ৮ জন সন্তান, ২৩ জন নাতি-নাতনি, ২৫ জন পুতি এবং একজন প্রপুতি রয়েছেন।

নিকোয়া পেনিনসুলা ব্লু জোন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হোর্হে বিন্দাস জানান, ফ্লোরেসের জন্ম ও ব্যাপটিজমের সনদসহ প্রয়োজনীয় সব ঐতিহাসিক নথিপত্র তাদের সংগ্রহে রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর যাচাই-বাছাই শেষে শিগগিরই ইতিবাচক ফলাফল আসার বিষয়ে তিনি আশাবাদী।

উল্লেখ্য, বর্তমানে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি হলেন ব্রিটেনের এথেল ক্যাটারহ্যাম। ১৯০৯ সালের ২১ আগস্ট জন্ম নেওয়া এই নারী ২০২৬ সালে ১১৭ বছরে পদার্পণ করেছেন। ২০২৫ সালের এপ্রিলে ব্রাজিলের নান ইনা ক্যানাবারো লুকাসের মৃত্যুর পর তিনি এই স্বীকৃতি অর্জন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…

5 minutes ago

সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…

7 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি…

11 minutes ago

লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার

লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে করা আগের মন্তব্যগুলোর ব্যাখ্যা দিয়ে সুর নরম করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার…

18 minutes ago

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী,…

20 minutes ago

এশিয়ান গেমসে সাইক্লিং থেকে ছিটকে গেলেন সবুর ও শাহাদাত

এশিয়ান গেমসে সাইক্লিংয়ের রোড রেসিং ইভেন্টে হতাশাজনক সমাপ্তি দেখল বাংলাদেশ। অসুস্থতার কারণে সবুর হোসেন অংশ…

23 minutes ago

This website uses cookies.