Header Premium (728×90)

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি জানান, অভিযোগটি যাচাই-বাছাইয়ের পর ‘আমলযোগ্য’ বিবেচিত হওয়ায় কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, বিষয়টি এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করার সুযোগ নেই। তিনি জানান, দুদকের যাচাই-বাছাই কমিটি অভিযোগটি পরীক্ষা করে প্রতিবেদন দেয় এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধানের প্রয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন নথিও তলব করা হয়েছে।

এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে দুদকের অনুসন্ধান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছিলেন যে, তাকে হয়রানি করার জন্য দুদককে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ নাকচ করে দুদক সচিব বলেন, কমিশন স্বাধীন সংস্থা হিসেবে আইন অনুযায়ী পরিচালিত হয়। তিনি আরও বলেন, আসিফ মাহমুদের বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে এবং কমিশন বিষয়টি পরীক্ষা করে দেখবে।

দুদকের এক মুখপাত্রের আগে দেওয়া একটি বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান সেটিকে ‘স্লিপ অব টাং’ বা ব্যক্তিগত ভুল বলে উল্লেখ করেন। তিনি স্পষ্ট করেন যে, অভিযোগটি অনুসন্ধানের জন্য আমলযোগ্য মনে করা হয়েছিল, তবে প্রাথমিক সত্যতা নিয়ে কোনো মন্তব্য করার সময় এখনো আসেনি।

আসিফ মাহমুদ ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অন্য তিন কর্মকর্তা হলেন মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মাসুম আহমেদ।

দুদক আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে।

অন্য ৩ জন হলেন- মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপসচিব মাসুম আহমেদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

46 seconds ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

5 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

20 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

1 hour ago

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

1 hour ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

1 hour ago

This website uses cookies.