
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি এখনো মাঠের ফুটবলকে বিদায় জানাননি। জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে নিয়মিত খেলছেন তিনি। খেলার পাশাপাশি এবার ফুটবল ক্লাব ব্যবসায় নিজের পরিধি আরও বাড়াতে চলেছেন এই তারকা। স্পেনের আরেকটি ফুটবল ক্লাবের মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, স্পেনের ক্লাব সিডি এলদেন্সের মালিকানা নেওয়ার ব্যাপারে মেসির চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্লাবটির মালিকানা বুঝে নিতে মেসি নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তর ‘সেগুন্দা ডিভিশনে’ খেলছে সিডি এলদেন্স। ভালেন্সিয়া অঞ্চলের এলদা শহরের এই ক্লাবটি মূলত লা লিগার ঠিক পরের স্তরের প্রতিযোগিতায় অংশ নেয়। বর্তমানে ক্লাবটির মালিকানায় রয়েছে কলম্বিয়ার বিনিয়োগকারী গোষ্ঠী ‘গ্রুপো টিএইচ’। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই টিএইচ গ্রুপের অধীনে থাকা ক্লাবটির সব শেয়ার কিনে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন মেসি।
১৯২১ সালে প্রতিষ্ঠিত সিডি এলদেন্স দীর্ঘ সময় ধরে স্পেনের নিচের স্তরের ফুটবলেই খেলেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নতুন বিনিয়োগের পর ক্লাবটির পারফরম্যান্সে বেশ উন্নতি লক্ষ্য করা গেছে। গত চার মৌসুমের মধ্যে তিনটিতেই দ্বিতীয় স্তরের ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেইয়ার মালিকানা নিজের নামে করেছিলেন মেসি। তবে কর্নেইয়ার ক্লাবটি এখনো পুরোপুরি পেশাদার স্তরের নয়। ফলে সিডি এলদেন্সের সঙ্গে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলে, এটিই হবে লিওনেল মেসির মালিকানাধীন প্রথম কোনো সম্পূর্ণ পেশাদার ফুটবল ক্লাব।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২