Header Premium (728×90)

হাজীগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চাঁদপুরের হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল এমপি। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষে বক্তব্য দেন সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রহীম। স্কুলের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম। আলোচনা পর্ব শেষে অতিথিরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাস, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ পরান, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার, বড়কূল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এবং পালিশারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রতন। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

6 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

16 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

18 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

25 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

28 minutes ago

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…

51 minutes ago

This website uses cookies.