হাঙ্গেরিতে ভ্রমণের সময় ১৫ জন সহকর্মীর অংশগ্রহণে আয়োজিত এক ‘বেপরোয়া সেক্স পার্টি’র ঘটনায় দুই মেট্রোপলিটন পুলিশ (মেট) কনস্টেবলকে গ্রেপ্তার করেছে বৃটিশ প্রশাসন। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ওই ভ্রমণে মেট পুলিশের ১৫ জন দায়িত্বের বাইরে থাকা কর্মকর্তা অংশ নিয়েছিলেন। অভিযোগ উঠেছে যে, ওই পার্টির আগেই তাদের কয়েকজন পরস্পরের সঙ্গে যৌন সম্পর্কে জড়িত ছিলেন।
ঘটনাটি ২০২৬ সালের জুন মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ঘটেছে। সেখানে এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া নেয়া একটি বড় বাড়িতে এসব পুলিশ কর্মকর্তা অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, এক রাতে মদ্যপানের পর কয়েকজন পুলিশ সদস্য পরস্পরের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। এসময় এক নারী পুলিশ সদস্য অভিযোগ করেন যে, এক পুরুষ সহকর্মী তার হাত ধরে তাকে নিজের কক্ষে নিয়ে গিয়েছেন এবং তার ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ওই পুলিশ সদস্য তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন এমন কোনো অভিযোগ নেই। ওই নারী কনস্টেবল একইসঙ্গে আরেক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও তুলেছেন।
মেট পুলিশ নিশ্চিত করেছে যে, এ ঘটনায় অভিযুক্ত দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জামিনে মুক্তি দেয়া হলেও দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটির তদন্ত করছে স্কটল্যান্ড ইয়ার্ড। এ বিষয়ে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, মেট পুলিশ এ ঘটনায় ‘গভীরভাবে বিব্রত’ এবং এমন ঘটনা কীভাবে ঘটতে পারল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। বর্তমানে একটি আনুষ্ঠানিক অভ্যন্তরীণ তদন্ত চলছে।
আরেকটি সূত্রের দাবি, ওই দলের মধ্যে কয়েকজন পুলিশ সার্জেন্টও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এমন ঘটনা কীভাবে চলতে দেয়া হলো, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেট পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পেশাগত মানদণ্ডবিষয়ক অধিদপ্তরের তদন্তের পর ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুখপাত্র আরও বলেন, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধ বা অসদাচরণের সব অভিযোগই কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
This website uses cookies.