Header Premium (728×90)

লাবুশেনকে রেখে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

আগামী অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি আগামী বছরের ওভাল ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে এই সিরিজটি অজিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া এবং ঠিক তাদের পরেই অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক ও আলোচনার বিষয় হলো মার্নাস লাবুশেনের দলে টিকে থাকা। ২০২৩ সালের জুলাই মাসের পর থেকে টেস্টে কোনো সেঞ্চুরি পাননি তিনি, এমনকি সাম্প্রতিক বাংলাদেশ সফরেও ছিলেন চরম ব্যর্থ। এমন অফ-ফর্ম সত্ত্বেও ডানহাতি এই ব্যাটারের ওপর আস্থা রেখেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।

এই সিরিজটি নিয়ে জর্জ বেইলি বলেন, ‘ছয়টি ওয়ানডে ম্যাচের ঠিক পরপরই এই সংক্ষিপ্ত তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে, যেখানে ম্যাচগুলোর মাঝে বিরতি খুবই কম। আমাদের স্কোয়াডটি প্রতিটি টেস্টের জন্য ভারসাম্যপূর্ণ এবং আমরা সেখানে যে ধরনের কন্ডিশনের মুখোমুখিই হই না কেন, তা মোকাবিলায় পর্যাপ্ত বিকল্প রয়েছে।’ আগামী ৯ই অক্টোবর ডারবানে সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার এই সফর। এরপর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে গেবেরহা (পোর্ট এলিজাবেথ) এবং কেপটাউনে।

২০১৮ সালের বিতর্কিত বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেবারের সফরের স্মৃতি বহনকারী ক্রিকেটারদের মধ্যে বর্তমান স্কোয়াডে আছেন কেবল প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ম্যাট রেনশ। অন্যদিকে, বাংলাদেশ সিরিজের দল থেকে নতুন করে স্কোয়াডে ডাক পেয়েছেন কুপার কনোলি, ম্যাট কুনেমান ও মাইকেল নেসার। অফস্পিনার নাথান লায়নের সঙ্গী হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ বাঁ-হাতি স্পিনার কুনেমান। চোট কাটিয়ে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার নেসার নিজের জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলার সুযোগ পাওয়াকে বর্ণনা করেছেন ‘ছোটবেলার একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো’ হিসেবে।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

2 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

6 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

21 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

1 hour ago

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

1 hour ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

1 hour ago

This website uses cookies.