চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে স্বামী গ্রেপ্তার হওয়ার পর তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন ব্রিটিশ লেবার পার্টির এমপি জোয়ানি রিড। ইস্ট কিলব্রাইড ও স্ট্র্যাথাভেনের এই আইনপ্রণেতা তাঁর লবিস্ট স্বামী ডেভিড টেলরের সঙ্গে আলাদা হয়ে গেছেন। চলতি বছরের মার্চ মাসে গুপ্তচরবৃত্তির সন্দেহে ডেভিড টেলরকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সময় জোয়ানি রিডের হাতে বিয়ের আংটি না থাকায় তাঁদের বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এর পাশাপাশি ৪০ বছর বয়সী এই এমপি নতুন করে এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেও খবর এসেছে। তাঁকে নিজের নির্বাচনী এলাকার একটি ফ্ল্যাটে ওই ব্যক্তির সঙ্গে প্রবেশ করতে দেখা গেছে।
তবে রিডের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে, এই দম্পতি বেশ কিছু সময় ধরেই আলাদা থাকছেন। মেট্রোপলিটন পুলিশের গুপ্তচরবৃত্তি সংক্রান্ত তদন্ত কিংবা হেলেন্সবার্গের কাছে ফ্যাসলেন পারমাণবিক সামরিক ঘাঁটিতে দুই নৌ কর্মকর্তার সঙ্গে রিডের কথিত অনুপযুক্ত আচরণের ঘটনার সঙ্গে এই বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই। বন্ধুদের মতে, বিয়ের আংটি খুলে ফেলার সিদ্ধান্তটি এমপির জন্য অত্যন্ত কঠিন ছিল। তাঁদের সন্তান থাকায় বিচ্ছেদের দিকে এগোলেও তাঁরা এখনো একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছেন।
প্রয়াত ট্রেড ইউনিয়ন নেতা জিমি রিডের নাতনি জোয়ানি রিডকে গত জুলাই মাসে তাঁর নির্বাচনী এলাকার একটি ফ্ল্যাটে হোলিরুডের উচ্চপর্যায়ের এক বিবাহিত ব্যক্তির সঙ্গে দেখা যায়। লেবার পার্টিতে পুনর্বহালের ঠিক আগের দিন এই ঘটনা ঘটে এবং গত মাসেও তাঁদের দুবার দেখা গেছে বলে জানা গেছে। তবে রিডের বন্ধুদের দাবি, এই সম্পর্কটি দীর্ঘদিনের নয় এবং স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই এর সূচনা হয়েছে।
উল্লেখ্য, গত মার্চে স্বামী গ্রেপ্তার হওয়ার পর জোয়ানি রিড সাময়িকভাবে লেবার পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সে সময় দল তাঁর বিষয়ে নিজস্ব তদন্ত শুরু করে। পরবর্তীতে ৩০ জুন তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয় এবং তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানান। গত ২৯ জুন ইস্ট কিলব্রাইড ব্রিটিশ লিজিয়নে আর্মড ফোর্সেস ডে-র অনুষ্ঠানে তাঁর হাতে রুপার বিয়ের আংটি দেখা গেলেও, দলে ফেরার পর তিনি নীরবেই আংটিটি খুলে ফেলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং…
পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও বাস্তবে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও…
ইউনিসেফের তথ্যমতে, পাকিস্তানে গত এক বছরে আনুমানিক ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার হয়েছে।…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল…
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের যেকোনো ধরনের চক্রান্ত ও নৈরাজ্য স্থানীয়ভাবে প্রতিহত করার এবং…
This website uses cookies.