বিজ্ঞানীদের হাতে আসা একটি সাধারণ হামিংবার্ডের পালক যে কত বড় রহস্যের আধার হতে পারে, তা সম্প্রতি মেক্সিকোর একদল গবেষকের কাজে উঠে এসেছে। ১৯৩২ থেকে ২০১২ সাল পর্যন্ত সংরক্ষণ করে রাখা হামিংবার্ডের নমুনাগুলো পরীক্ষা করে তারা গত ৮০ বছরের পরিবেশগত ইতিহাসের একটি নিখুঁত চিত্র পাওয়ার চেষ্টা করেছেন। এই পালকগুলো যেন বিজ্ঞানীদের কাছে এক একটি ‘প্রাকৃতিক নথি’।
হামিংবার্ডের জীবনধারা বেশ চমকপ্রদ। ফুলের সামনে বাতাসে স্থির হয়ে ভেসে থাকার জন্য তাদের অত্যন্ত দ্রুত ডানা ঝাপটাতে হয়। এই পাখিগুলো তাদের জীবনে কয়েকবার পালক পরিবর্তন করে। নতুন পালক গজানোর সময় শরীরে রক্ত সঞ্চালনের মাধ্যমে পুষ্টি পৌঁছায় এবং সেই সময় পরিবেশে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান পালকে জমা হতে পারে।
গবেষণায় দেখা গেছে, পরিবেশে যদি সিসা, পারদ বা আর্সেনিকের মতো ভারী ধাতু থাকে, তবে পালক তৈরির সময় তা শরীরে প্রবেশ করে সেখানে স্থায়ীভাবে জমা হয়। পালক পুরোপুরি বড় হয়ে গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সেখানে জমে থাকা রাসায়নিক চিহ্নগুলো দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে।
পালক কেরাটিন নামক এক ধরনের শক্ত প্রোটিন দিয়ে তৈরি, যা ভারী ধাতুর মতো ক্ষতিকারক পদার্থগুলো ধরে রাখতে সক্ষম। এই বৈশিষ্ট্যের কারণেই অনেক বছর আগে সংরক্ষণ করা পাখির পালকও বিজ্ঞানীদের কাছে সেই সময়ের পরিবেশগত দূষণ, মাটিতে জমে থাকা বিষাক্ত পদার্থ, এমনকি দূরের কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ঘটনার প্রামাণ্য দলিল হিসেবে কাজ করছে।
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
This website uses cookies.