ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি চার তলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ছুটির দিন হওয়ায় ধসের সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ভবনের ভেতরেই ছিলেন বলে জানিয়েছেন এক নারী প্রত্যক্ষদর্শী।
ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা একযোগে কাজ করছেন। কংক্রিটের ভারী স্ল্যাব সরানোর জন্য এক্সক্যাভেটর ব্যবহার করা হচ্ছে এবং স্থানীয় কয়েকটি ছাত্র সংগঠনও উদ্ধারকারীদের সহায়তা করছে।
ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। আটকে পড়া অনেকেই ভেতর থেকে ফোন করে সাহায্য চাইছেন। স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, আটকে পড়াদের দ্রুত উদ্ধারে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি পূর্ণাঙ্গ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর জেলার ছয় থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার এ অভিযানে…
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরকারি সফরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরকালে তিনি মার্কিন…
গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন…
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার…
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিরপুর মডেল থানার ওসিসহ মোট পাঁচ…
This website uses cookies.