Header Premium (728×90)

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার : রহস্য উদ্‌ঘাটনের দাবি ডিএমপির

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা অবস্থায় মো. ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় ডিএমপির পক্ষ থেকে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় এবং হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তদন্তের বর্তমান অগ্রগতি এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১১টায় বিস্তারিত ব্রিফিং করবেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের পেছনের কারণ, ঘটনার বিস্তারিত এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

18 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

27 minutes ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

57 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

1 hour ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

1 hour ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

1 hour ago

This website uses cookies.